শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ম্যানেজিং ডিরেক্টর পদে একজন কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। পদের নাম: ম্যানেজিং ডিরেক্টর পদসংখ্যা: ১ যোগ্যতা: সিভিল, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভালো ফলাফলসহ স্নাতক ডিগ্রি প্রয়োজন। প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বা ট্রান্সপোর্ট ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবেন। চার্টার্ড বা প্রফেশনাল ইঞ্জিনিয়ার হলে বাড়তি সুবিধা পাওয়া যাবে। রেলভিত্তিক ম্যাস ট্রানজিট সিস্টেম বা প্রকল্পের পরিকল্পনা ও উন্নয়নে অভিজ্ঞতা থাকা জরুরি। সর্বমোট ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে সিইও, ডিরেক্টর, প্রজেক্ট ডিরেক্টর বা সমপর্যায়ের পদে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বড় প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজমেন্ট লেভেলে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দেশের বাইরে ম্যাস ট্রানজিট সিস্টেম বা মেট্রোরেলে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের সমস্যা সমাধান ও সিদ্ধান্ত ...